নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় বিতর্ক তুঙ্গে। এই ঘটনায় কড়া পদক্ষেপ লালবাজারের। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম ঢিলেমি বরদাস্ত না করার বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বুধবার ভবানীপুরে বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত তার রোড শোতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মিছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ই উত্তেজনা চরমে পৌঁছায়।
অভিযোগ, ওই এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকেরা কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি কর্মীদের সঙ্গে তাদের বচসা শুরু হয়, যা দ্রুত ধস্তাধস্তিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাপে পড়ে পুলিশ। এই ঘটনার পরই লালবাজারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে।
লালবাজার সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশের ডিসি ২ সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ রিজার্ভ ফোর্স মানস রায়কে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ওই দিন তাদের উপরই এলাকার নিরাপত্তার দায়িত্ব ছিল। কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং কীভাবে অনুমতি ছাড়া জমায়েত হতে দেওয়া হল তা নিয়ে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের