নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পুলিশের। সাইবার প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পরই কলকাতায় গোপন অভিযানে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল কসবা থানার পুলিশ। অভিযোগ, শহরের বুকে বসেই বিদেশি নাগরিকদের টার্গেট করে কোটি টাকার প্রতারণার জাল বিছানো হচ্ছিল।
বৃহস্পতিবার নবান্নে পুলিশের উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাইবার প্রতারণাকে ‘মহামারির’ সঙ্গে তুলনা করে পুলিশকে প্রোটোকল মেনে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। সেই নির্দেশের রেশ কাটতে না কাটতেই গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পিকনিক গার্ডেনের একটি আবাসনে হানা দেয় কসবা থানার পুলিশ।
তদন্তে জানা যায়, একটি সাধারণ আবাসিক ফ্ল্যাটের দ্বিতীয় তলায় গোপনে চালানো হচ্ছিল ভুয়ো কল সেন্টার। অভিযোগ, সেখান থেকেই মার্কিন নাগরিকদের ফোন করে বিভিন্ন কৌশলে প্রতারণার ফাঁদে ফেলা হত। অভিযানে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতরা কলকাতার কসবা, বেনিয়াপুকুর ও তিলজলার বাসিন্দা বলেই জানা গেছে।
অভিযানে উদ্ধার হয়েছে ৮টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ৩টি রাউটার এবং ২টি ডেবিট কার্ড। উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলির তথ্য খতিয়ে দেখে প্রতারণা চক্রের বিস্তার, আর্থিক লেনদেন এবং আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের