নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার নতুন অধ্যায়ের সূচনা বিধানসভাতেও। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত হলেন বর্ষীয়ান বিধায়ক তাপস রায়। আগামী মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির হাত থেকে শপথ নেবেন তিনি।
শনিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এই আবহেই রাজ্য সরকার ঘোষণা করেছে, অষ্টাদশ বিধানসভার প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়। আগামী মঙ্গলবার তাকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। বিধানসভার রীতি অনুযায়ী, প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করবেন তিনিই।
জানা গেছে, আগামী ১৩ ও ১৪ মে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এই কাজে তাপস রায়কে সহায়তা করবেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত বিধানসভার স্থায়ী অধ্যক্ষ বা স্পিকারের নাম ঘোষণা হয়নি। রাজনৈতিক মহলে একাধিক নাম নিয়ে জোর জল্পনা চলছে। নতুন সরকার কাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের