689edb6ad01ca_WhatsApp Image 2025-08-15 at 12.01.45 AM
আগস্ট ১৫, ২০২৫ দুপুর ১২:৩৪ IST

স্বাধীনতা দিবসে নজরকাড়া উদ্যোগ, সারাদিন ব্যাপী বিনামূল্যে টোটো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া – স্বাধীনতা দিবসে গেরুয়া-সাদা-সবুজে রঙিন হল সোনামুখীর গলি থেকে রাজপথ। জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান আর আনন্দ উৎসবের মাঝেই সবার নজর কাড়ল এক অভিনব উদ্যোগ “টোটোতে চাপলেই ফ্রি সার্ভিস”।

সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই শহরের স্টেশন এলাকা থেকে শুরু করে চৌরাস্তা কিংবা শহরের যেকোনও প্রান্তে যাতায়াত একেবারেই বিনামূল্যে।শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী। সহযোগিতায় সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন।

সমাজ সেবী বাবলি গোস্বামী জানান,” প্রায় ২০০ টোটো সারাদিন জুড়ে বিনামূল্যে যাত্রীদের সেবা দিচ্ছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম। রুজি রোজগার ২০০-৩০০ টাকা হলেও তারা আজ তাদের পরিবারের কথা পরোয়া না করে এই মহৎ কাজে অংশ নিয়েছে। তাদের এই স্বার্থত্যাগকে আমরা আজীবন শ্রদ্ধা করে যাব।

বাবলি গোস্বামী 

 

সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী জানান, সোনামুখী শহর সম্পূর্ণভাবে  টোটোচালকদের ওপর নির্ভরশীল। তাই আজকের দিনে তাদের এই মানবিক ও নিঃস্বার্থ পরিষেবা শুধু মাত্র গরিব মানুষদেরই নয়, সর্বোপরি শহরের সাধারণ নাগরিকদের উপকৃত করছে। তাদের এই উদ্যোগ সোনামুখীতে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে।
 

আরও পড়ুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...