নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - স্বাধীনতা দিবসের দিন সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে ভয়াবহ বাস দুর্ঘটনা। তারকেশ্বর থেকে বিহারের উদ্দেশ্যে ফিরছিলো পুন্যর্থিবাহী বাসটি। এরপর ফেরিঘাট - ফাগুপুরের মাঝের এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। আহত হয় ৩৫ জন পুন্যার্থী।
সূত্রের খবর , তারকেশ্বর থেকে বিহারের উদ্দেশ্যে বাসে করে ফিরছিলেন কিছু পূর্ণার্থীরা। এরপর সকাল আটটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাট - ফাগুপুরের মাঝের এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পূর্ণার্থীদের মিনি বাসটি। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রী গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কমপক্ষে ১০ জন পুন্যর্থীর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। এমনকি আহত হন অন্তত ৩৫ জন পুন্যার্থী। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান , ''দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক্সিডেন্টটি হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা খবর পেয়ে ৪৫ জনের বেশি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। চিকিৎসা পরিষেবা চলছে তাদের। কিছু জনের মৃত্যুও হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। ড্রাইভারের অবস্থা খুবই আশংকাজনক। স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্বসহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন পূর্ণার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এরপর আমরা যেরকম যেরকম খবর পাবো আপনাদের জানাবো।''
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের