নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিধানসভার অন্দরমহলের টানাপোড়েন এবার পৌঁছে গেল তদন্তের টেবিলে। বিরোধী দলনেতা নির্বাচনের রেজুলেশন ঘিরে স্বাক্ষর বিতর্কে ফের সক্রিয় হল সিআইডি। এবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে গেলেন গোয়েন্দারা। ফলে শাসক-বিরোধী সংঘাতের আবহে এই তদন্ত নতুন রাজনৈতিক জল্পনা আরও উসকে দিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরের নায়েক পাড়ায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে হাজির হন সিআইডি আধিকারিকরা। জানা যায়, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সমর্থন করে যে রেজুলেশন জমা পড়েছিল, তাতে থাকা স্বাক্ষর আদৌ সংশ্লিষ্ট বিধায়কদের কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। একই কারণে ইতিমধ্যেই একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে গেছে সিআইডি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে। সিআইডির এই পদক্ষেপকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন চন্দ্রনাথ সিনহা। তাঁর বক্তব্য, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইলে সরাসরি বিধায়কদের ডেকে জানতে পারতেন তারা কাকে বিরোধী দলনেতা হিসেবে চান। মানুষকে বিভ্রান্ত করার জন্য কেস করার প্রয়োজন ছিল না।' যদিও তিনি নিজে ওই রেজুলেশনে স্বাক্ষর করেছিলেন কি না, সেই প্রশ্নে স্পষ্ট উত্তর এড়িয়ে যান।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের