নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী। প্রতিবছর এই দিনে দেশজুড়ে নানারকম কর্মসূচি আয়োজিত হয়। বিবেকানন্দের গলায় মাল্যদান করে তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। তেমনই বাঁকুড়ায় আয়োজিত হল ম্যারাথন দৌড়।

সূত্রের খবর , বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাঁটি শ্মশান কালী মন্দির থেকে বিশিণ্ডা পাহাড় অবধি একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রেরণা জোগাতেই মূলত এই আয়োজন। এটি পরিচালনা করেন মা নাচন চণ্ডী মিলন মন্দির কমিটি।

স্থানাধিকারীদের হাতে পুরস্কারসহ শংসাপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই দৌড় আয়োজিত হয়। দৌড়ে ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করেন। স্থানীয়রা সকলেই ৯ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে প্রতিযোগীদের উৎসাহিত করে তোলে।

কমিটির সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, "আমরা তিন বছর ধরে স্বামীজির জন্মদিবস পালন করে আসছি। উনি যুবদের কাছে অনুপ্রেরণা ছিল। প্রত্যেক বছর আমরা ম্যারাথন দৌড় আয়োজন করি। প্রথম বছর মেয়েদের সংখ্যা ছিল নগণ্য। দ্বিতীয়বার একটু ঊর্ধ্বমুখী। এই বছর ছেলে মেয়ে প্রায় সমান সমান। আগামী দিনেও এইভাবেই এই দিনটি আয়োজিত হবে। আমি চাইব ছেলেদের থেকেও মেয়েরা যেন বিশেষ করে এগিয়ে আসে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের