নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের প্রথম দিনেই শহরের বুকে শুটআউটের ঘটনা। হরিদেবপুর গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক এক গৃহবধূ। ঘটনার তদন্তে উঠে আসছে প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েনের অভিযোগ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সাতসকালে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, সাতসকালে গুলির শব্দে কেঁপে ওঠে হরিদেবপুর এলাকা। হরিদেবপুরের একটি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন মৌসুমী হালদার নামে পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। আচমকাই তার উপর হামলা চালায় জনা দুই দুষ্কৃতী। পিছন থেকে বাইকে করে এসে মৌসুমীদেবীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন মৌসুমী দেবী। দ্রুত তার ছেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, হামলার নেপথ্যে রয়েছে এক বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কের জটিলতা। পুলিশ সূত্রে জানা যায়, মৌসুমী হালদারের প্রতিবেশী বাবু নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাবুর স্ত্রী বছর পাঁচেক আগে মারা যান, তার এক কন্যা সন্তান রয়েছে। সেই সময় থেকেই মৌসুমীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বাবুর। স্থানীয়দের দাবি, তারা গোপনে বিয়েও করেছেন বলে গুঞ্জন ছিল। তবে সম্প্রতি মৌসুমী নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন।
প্রতিবেশীদের বক্তব্য, দুজনের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকতো। মৌসুমী সম্পর্ক ভাঙতে চেয়েছিল, কিন্তু বাবু তা মানতে রাজি ছিল না। পুলিশের ধারণা, এই সম্পর্কের টানাপোড়েন থেকেই প্রতিশোধ নিতে গিয়েই মৌসুমীর উপর গুলি চালায় বাবু। ঘটনার পর থেকেই পলাতক বাবু। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা