নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার কড়া পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালগুলিতে দালালরাজ, অযথা রেফার এবং পরিষেবার গাফিলতি রুখতে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক কড়া নির্দেশ দিলেন তিনি। শুধু নির্দেশই নয়, হাসপাতালগুলির উপর সরাসরি নজরদারির জন্য স্বাস্থ্যভবনে তৈরি হচ্ছে বিশেষ ওয়াররুম।
শুক্রবার এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নবম তলায় মুখ্যমন্ত্রীর চেম্বারে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে এই ঘরে মাত্র একবার বৈঠক করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার রূপরেখা বদলের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, কলকাতা ও পার্শ্ববর্তী জেলার ১২টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মেডিক্যাল সুপাররা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্থা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অধিকর্তাও। মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলিতে দালালচক্র এবং অযথা রোগী রেফারের প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
রোগীদের চিকিৎসা পরিষেবায় যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, সে জন্য হাসপাতালের প্রতিটি স্তরে কড়া নজরদারি চালানো হবে। এই লক্ষ্যে স্বাস্থ্যভবনে তৈরি হবে একটি আধুনিক ওয়াররুম। হাসপাতালগুলির রিয়েল-টাইম তথ্য সেখানে পর্যবেক্ষণ করা হবে এবং তার সরাসরি লিঙ্ক থাকবে মুখ্যমন্ত্রীর ঘরে। ফলে হাসপাতালের পরিস্থিতির উপর সরাসরি নজর রাখতে পারবেন মুখ্যমন্ত্রী নিজেই।
এছাড়াও চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি কর্মীর জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে বহিরাগত দালালচক্রের অনুপ্রবেশ ঠেকানো সহজ হবে বলে মনে করছে প্রশাসন। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই তাদের সঙ্গে বৈঠকে বসে ১৫ শতাংশ বেড সাধারণ মানুষের জন্য সংরক্ষণের বিষয়টি কার্যকর করতে উদ্যোগী হবেন তিনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা