নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন সরকারের উদ্যোগে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন ও এনরোলমেন্টের কাজ। আগামী জুলাই মাস থেকেই উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে শীঘ্রই এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হতে চলেছে।
সরকারি সূত্রে খবর, স্বাস্থ্যসাথীর সমস্ত উপভোক্তাকেই ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবারভিত্তিক ও ব্যক্তিগত দুই ধরনের কার্ডের সুবিধাই পাওয়া যাবে। প্রশাসনের দাবি, নতুন ব্যবস্থায় চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষের কোনও সমস্যার মুখে পড়তে হবে না।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে জানিয়েছেন , আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। আগামী ৮ জুন কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর আগেই অনলাইনে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে এই প্রকল্প নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রকল্পের জন্য ইতিমধ্যেই আর্থিক অনুমোদনও মিলেছে।
মুখ্যমন্ত্রীর আরও বলেন , এই প্রকল্প নিয়ে সব কিছু পরিকল্পনা মতো এগোলে জুলাই মাস থেকেই উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, নতুন প্রকল্প পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী পরিষেবা চালু থাকবে। আর কেউ সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা