নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নতুন পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করে ইতিমধ্যেই ইন্টারভিউ পর্বে ঢুকেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। কিন্তু নিয়োগ প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই জটিলতা বাড়ছে শিক্ষক নিয়োগ মামলায়। এই আবহেই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ৩১ ডিসেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করতে বদ্ধপরিকর বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে সব মামলা কলকাতা হাইকোর্টে এসে জমা পড়েছে। সেখানে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে নিয়োগের ভবিষ্যৎ নিয়ে আরও দোলাচল তৈরি হয়েছে। ঠিক এই সময়েই সাংবাদিক বৈঠকে SSC-র স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রস্তুতি নিয়ে দৃঢ় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি, 'SSC যেভাবে পরীক্ষা নিয়েছে, গোটা দেশের আর কোনও স্কুল সার্ভিস কমিশন তা করে দেখাতে পারেনি।'
তিনি আরও বলেন, 'প্রশ্নপত্রের সঙ্গে কার্বন কপি দেওয়া, উত্তরপত্রের সম্পূর্ণ মডিউল আপলোড, চ্যালেঞ্জ করার জন্য নির্দিষ্ট সময়, ইন্টারভিউ ও অ্যাকাডেমিক মার্কস সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সব মিলিয়ে নজিরবিহীন স্বচ্ছ পরীক্ষা নিয়েছে SSC।'
SSC নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে ব্রাত্য বলেন, ' রায়ে কোথাও বলা আছে যেন কেউ নিয়োগ প্রক্রিয়ায় বাধা না দেয়। SSC কী ভাবে নিয়োগ করবে, তা SSC-র উপর ছেড়ে দিন। আইন বিচারকের উপর নির্ভর করে না। তবে আমরা কিছু ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাত ও অভিসন্ধি দেখেছি, যা পরে প্রমাণিত হয়েছে।' তিনি আরও জানান, যে কোনও মামলা মোকাবিলায় SSC-র আইনজীবীরা প্রস্তুত, এবং কমিশন কোনও ভাবেই কাজ থামাবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের