নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের রহস্যে নয়া মোড়। ঘটনার ১২ দিন পর পুলিশের জালে ধরা পড়ল রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের ২ ঘনিষ্ঠ। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত। গ্রেফতার প্রশান্ত বর্মনের গাড়িচালক রাজু ঢালি ও তার বন্ধু তুফান থাপা। ধৃত রাজু ঢালি রাজারহাটের বাসিন্দা এবং রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সরকারি গাড়ির চালক। অপর ধৃত তুফান থাপা ওই বিডিওর ঘনিষ্ঠ বন্ধু। শুক্রবার গভীর রাতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা, পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দত্তাবাদে গয়নার দোকান চালাতেন তিনি। পরিবারের অভিযোগ, ২৮ অক্টোবর সন্ধ্যায় দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এই ঘটনার কেন্দ্রে উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। অভিযোগ, দিন কয়েক আগে তার বাড়ি থেকে কিছু গয়না চুরি যায়, এবং সেই গয়নাগুলি স্বপন কামিলার দোকানে বিক্রি হয়েছে বলে সন্দেহ করেন তিনি। তদন্তের অজুহাতে ২৮ অক্টোবর নীলবাতি গাড়িতে করে বিডিওকে দত্তাবাদে আসতে দেখা যায়।
পরিবারের দাবি, তিনিই স্বপন কামিলাকে তুলে নিয়ে যান। সিসিটিভি ফুটেজেও সেই নীলবাতি গাড়ি দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অন্তরালে চলে যান প্রশান্ত বর্মন। শুক্রবার তিনি প্রকাশ্যে এসে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের জালে ফাঁসানো হচ্ছে। কিন্তু পরদিনই গ্রেফতার হন তার দুই ঘনিষ্ঠ।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা