নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেও উত্তেজনা মোটেই থামছে না। শুক্রবার সন্ধ্যায় নিউ আলিপুর থানার সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। স্বরূপ ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ মুহূর্তে সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে র্যাফ নামানো হয়।
শুক্রবার সন্ধ্যায় স্বরূপ বিশ্বাসের এক অনুগামীকে লক্ষ্য করে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, স্বরূপের বিভিন্ন কর্মকাণ্ডে তারও প্রত্যক্ষ ভূমিকা ছিল। সেই অভিযোগকে কেন্দ্র করেই তাকে ধাওয়া করে বেধড়ক মারধর করতে শুরু করে একদল উত্তেজিত জনতা। প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি দ্রুত নিউ আলিপুর থানার ভিতরে আশ্রয় নেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বেশ কিছুক্ষণ পরে তিনি থানার বাইরে বের হতেই ফের ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
জনতার একাংশ তাকে ঘিরে ধরে কিল, চড়, ঘুষি মারতে শুরু করে। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, নিজের নেতার সমর্থনে মাঠে নামে স্বরূপ বিশ্বাসের অনুগামীরাও। অভিযোগ, স্বরূপের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার ‘অপরাধে’ এক ব্যক্তিকে হেলমেট দিয়ে মারধর করা হয়। এতে তার নাক-মুখ ফেটে যায় বলে অভিযোগ।
নিউ আলিপুর থানার সামনেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে র্যাফ নামিয়ে লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা