6a4b455656fa2_Gallery_1783317795470
জুলাই ০৬, ২০২৬ দুপুর ১১:৩৪ IST

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী, কলকাতায় একাধিক কর্মসূচিতে অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রয়াত জনসংঘ প্রতিষ্ঠাতার ১২৫তম জন্মজয়ন্তীতে রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার ও শিক্ষাবিদ। তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় দেশের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এই মন্ত্রক বাণিজ্য ও শিল্প মন্ত্রক নামে পরিচিত। এ বছর তাঁর জন্মজয়ন্তী উদযাপন ১২৫তম বর্ষে পদার্পণ করেছে।

তাই সোমবার কলকাতায় এসে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির শিলান্যাস করবেন তিনি। এরপর যাবেন ভবানীপুরে অবস্থিত তাঁর পৈতৃক বাসভবনে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তারপর সায়েন্স সিটির কাছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন। ওই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে অমিত শাহের।

প্রতিটি কর্মসূচিতেই তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিজেপির একাধিক সাংসদ ও বিধায়ক। এদিন বিধানসভা ভবন, শ্যামাপ্রসাদের স্মৃতিবিজড়িত মিত্র ইনস্টিটিউশন আলোকসজ্জায় সেজে উঠেছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তবে এই উদযাপনের মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ও নামফলক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত তদন্তে নামে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ঘটনায় রূপেশ হাজরা নামে নারকেলডাঙার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

দলীয় সূত্রের বক্তব্য, দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ইতিহাস ও তাঁর অবদান মানুষের সামনে তুলে ধরাই এবারের কর্মসূচিগুলির প্রধান লক্ষ্য। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁর আদর্শ, শিক্ষাচিন্তা ও জাতীয় জীবনে অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। সেই উদ্দেশ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনভর স্মরণসভা ও আলোচনা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের