নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর প্রাক্কালে খাস কলকাতায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিটে তার আবক্ষ মূর্তির বেদী ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঠিক একদিন পরেই যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যজুড়ে জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে। তার আগেই এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, সুকিয়া স্ট্রিটের এপিসি রোডে স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদীর নিচের অংশ ভেঙে দেওয়া হয়েছে। মূর্তির উপরের অংশ অক্ষত থাকলেও বেদী এবং নামফলক ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। আগামীকাল, ৬ জুলাই, এই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।
এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি। নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহেই মূর্তি ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের