নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর দুর্নীতি মামলায় আইনি জটিলতায় থমকাল ইডির বিচার প্রক্রিয়া। চার্জশিট জমা পড়লেও রাজ্যের স্যাংশন লেটার না আসায় তা গ্রহণ করতে পারছে না আদালত। ফলে আপাতত স্থগিত থাকছে চার্জ গঠন ও বিচার শুরু।
ইডির পক্ষ থেকে গত শুক্রবার ৯০ দিনের মাথায় নগর দায়রা আদালতে ৬৮ পাতার প্রথম চার্জশিট জমা দেয়। সেখানে নাম রয়েছে সন্দীপ ঘোষের। পাশাপাশি তার দুই সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে চার্জশিট আদালত গ্রহণ করতে পারেনি, কারণ অভিযুক্তের বিরুদ্ধে রাজ্য সরকারের স্যাংশন লেটার এখনও জমা পড়েনি। আগামী ৮ এপ্রিলের মধ্যে স্যাংশন লেটার পাওয়া গেছে কিনা তা আদালতকে জানাবে ইডি।
আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে গত বছর অক্টোবরে ECIR দায়ের করে ইডি। অভিযোগ, টাকার বিনিময়ে ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দেওয়া, বেআইনি পার্কিং বরাত, নিয়ম বহির্ভূত ক্যাফেটেরিয়া নির্মাণের অনুমতি ও চিকিৎসা সরঞ্জাম কেনাবেচায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, কীভাবে সেই টাকা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। মামলাটি চলছে নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের