নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রেজিনগরের জনসভায় বিতর্কিত মন্তব্যের জেরে আইনি চাপে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে দেওয়া তার ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এরই মাঝে এবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি যুব মোর্চা ও একটি সামাজিক সংগঠন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
শনিবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চা এবং সামাজিক সংগঠন যৌথ উদ্যোগে বহরমপুর থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, জনসভায় তার বক্তব্য উস্কানিমূলক এবং সমাজে অশান্তি ছড়ানোর মতো। ঘটনার সূত্রপাত শুক্রবার রেজিনগরের এক জনসভায় হুমায়ুন কবিরের বক্তব্যকে ঘিরে। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বিজেপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু মুর্শিদাবাদে কেউ যেন অতিরিক্ত আস্ফালন না দেখায়।
শুধু তাই নয় , হুমায়ুন কবির আরও বলেন, 'আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটা ভাঙা মার শুরু করব, তখন পালানোর পথ পাবেন না। কেস দেবেন? ওরকম কেস আমাদের অনেক আছে।' এই বক্তব্যের পরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের