নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরে তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্পকে ঘিরে ছিল একগুচ্ছ স্বপ্ন শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান এবং পূর্ব ভারতের সামুদ্রিক অর্থনীতির নতুন দিগন্ত। কিন্তু বছরের পর বছর আলোচনার পরও বাস্তবের মাটিতে এগোয়নি সেই প্রকল্প। অবশেষে রাজ্যের নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিল, তাজপুরে নয়, গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা খোঁজা হচ্ছে অন্যত্র।
বুধবার শিল্পপতি করণ আদানির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাজপুরে গভীর সমুদ্রবন্দর গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জমির অভাব। সরকারের হাতে প্রয়োজনীয় পরিমাণ জমি না থাকায় সেখানে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলেই মত প্রশাসনের।
মুখ্যমন্ত্রী জানান, বিকল্প হিসেবে তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপত্রবাড় এলাকার প্রস্তাব দেওয়া হয়েছে। একসময় যেখানে নুন উৎপাদনের কারখানা ছিল, সেই এলাকায় প্রায় ১,৭০০ একর জমি রয়েছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জমির প্রাপ্যতার নিরিখে এই জায়গাটিকেই সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের বাণিজ্যিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। সমুদ্রপথে পণ্য পরিবহণ বৃদ্ধি, শিল্প বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। করণ আদানি ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় সমীক্ষার পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের