নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার কয়েক ঘণ্টা পরই বহরমপুরের সভা থেকে তীব্র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই তিনি হুঁশিয়ারি দেন, 'একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, নাহলে বাকিগুলোও পচে যায়।' দলের সাম্প্রতিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি ইঙ্গিত দেন, দলের ভেতর বিশ্বাসঘাতকতা বরদাস্ত করা হবে না।
দলবিরোধী মন্তব্য ও বিতর্কিত অবস্থানের কারণে আগেই একাধিকবার সতর্ক করা হয়েছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তার মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ঘোষণা করেন, দল হুমায়ুনের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবে না। সেই সময়ই বহরমপুরের সভাস্থলে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর। সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গেই তিনি সভাস্থল ত্যাগ করেন।
এরপর কিছুক্ষণের মধ্যেই সভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সরাসরি নাম উল্লেখ না করলেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, ' একটা ধান পচে গেলে আলাদা করে দিতে হয়। নাহলে বাকিটাও পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। তাদের সরিয়ে দিলে দলও চলবে, রাজ্যও চলবে।' তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি নির্বাচনের আগে ‘টাকা খেয়ে’ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিভাজনের রাজনীতি করছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'নির্বাচনের দুমাস আগে থেকেই কিছু মানুষ বিভাজনের রাজনীতি শুরু করে। এরা দেশের শত্রু। টাকা খেয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিভাজনের রাজনীতি করে।' মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ' মুর্শিদাবাদ অশান্তি চায় না, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের