নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - নির্বাচনের আবহে তপ্ত তালডাংরা। বিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে তালডাংরা। তৃণমূল - বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
রবিবার বিকাল থেকেই তালডাংরায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। বিজেপির দাবি, শনিবার সন্ধ্যায় তালডাংরা ২ নম্বর মণ্ডল কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীদের জমায়েত ও গালিগালাজের প্রতিবাদে রবিবার তালডাংরা বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের গাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন বিধায়ক নিলাদ্রী শেখর দানা। প্রায় আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হন বিজেপি নেতারা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে বিধায়ককে আশ্বাস দেওয়া হলে তিনি অবস্থান বিক্ষোভ তুলে নেন। বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর জানান, ' তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছা করে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। তৃণমূল বুঝে গেছে আগামী নির্বাচনে তালডাংরা এলাকা তৃণমূলের হাতছাড়া হচ্ছে আর সেই কারণেই আমাদের সরানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপি বিগত ১৫ বছর ধরে মার খাচ্ছে এবার বিজেপি শেষ থেকে ছাড়বে জনগণকে সঙ্গে নিয়ে। আগামীর নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূলকে বিদায় করা হবে।'
বিজেপি বিধায়ক আরও বলেন, ' পুলিশ সবকিছু জানা সত্ত্বেও কোনরকম ব্যবস্থা নিচ্ছে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু পুলিশ যদি মনে করে ঊর্ধি পড়ে মিথ্যাচার করবে তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছে। আমরা ভারতবর্ষে গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াই করি। আর সেই লড়াই আমরা চালিয়ে যাব।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের