নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ভারতের মাটিতে নারী বিদ্বেষ। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতেই দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে। এই নিয়ে গর্জে উঠলেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর মতে, তালিবানরা ‘নারীবিদ্বেষী পুরুষ’।
নিজের এক্স হ্যান্ডেলে তসলিমা লিখেছেন, “মেয়েদের মানবাধিকার অস্বীকার করে ওরা (তালিবানরা), কারণ মেয়েদের মানুষ বলেই মনে করে না। তালিবানরা ইসলামে বিশ্বাস করেন, সেখানে মহিলাদের ঘরে থাকার নিদান দেওয়া হয়েছে। আশা করা হয় যে তাঁরা সন্তান ধারণ করবে এবং স্বামী ও সন্তানদের সেবা করবেন।“
তিনি আরও লিখেছেন, “এই নারীবিদ্বেষী পুরুষরা ঘরের বাইরে কোথাও মেয়েদের দেখতে চায় না— স্কুলে নয়, কর্মক্ষেত্রেও নয়। পুরুষ সাংবাদিকদের মধ্যে যদি বিন্দুমাত্র বিবেক থাকত, তাহলে তাঁরা সংবাদিক সম্মেলন থেকে ওয়াক আউট করত। জঘন্য নারী বিদ্বেষের উপর নির্মিত একটি রাষ্ট্র, একটি বর্বর রাষ্ট্র। কোনও সভ্য জাতির এদেরকে স্বীকৃতি দেওয়া উচিত নয়।“
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সহ একাধিক দুই দেশের প্রতিনিধি। তবুও সাংবাদিক বৈঠকে প্রবেশই করতে পারলেন না কোনও মহিলা সাংবাদিক। কেন্দ্রের তরফে ভারতীয় মহিলাদের অপমান, তালিবানের কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।
এক্স হ্যান্ডেলে বরিষ্ঠ সাংবাদিক নয়নিমা বসু লিখেছেন, “ভারত সরকারের নাকের ডগায়, রাজধানীর কেন্দ্রস্থলে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি সাংবাদিক বৈঠক করলেন। সেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হল না। এটা কীভাবে সম্ভব? মহিলা সাংবাদিকদের প্রতি এই জঘন্য আচরণের সিদ্ধান্ত কে অনুমোদন করেছে?” আলিশান জাফরি নামের এক সাংবাদিক লেখেন, “ভারতের মহিলা সাংবাদিকরা ভারতের মাটিতেই সাংবাদিক বৈঠকে যোগ দিতে পারছেন না, কারণ তালিবান এটা পছন্দ করছে না।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের