নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন বিধিকে কেন্দ্র করে ফের বিতর্ক। নিয়োগ থেকে বঞ্চিত প্রার্থীদের একাংশ অভিযোগ তুলেছেন, এসএসসির তৈরি নিয়মে রয়েছে স্পষ্ট বৈষম্য। ওই অভিযোগেই শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে আদালত চত্বর।
সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত সমস্ত মামলা এখন শুনছে কলকাতা হাই কোর্ট। সেই প্রেক্ষিতেই শুক্রবার ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার নিয়ম চ্যালেঞ্জ করে দায়ের মামলার শুনানি হয়। আদালতে উপস্থিত মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম জানান, নয়া বিধিতে বহু যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে। তাদের অভিযোগ, ২০২৫ সালের বিজ্ঞপ্তিতে থাকা নানা নিয়ম ‘এসএসসি নিজের খেয়ালেই তৈরি করেছে’।
বিচারপতি অমৃতা সিংহ প্রশ্ন তোলেন, যোগ্য প্রার্থী চিহ্নিত করার ক্ষেত্রে এসএসসি কোন ভিত্তি ব্যবহার করেছে? কারণ যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কোনও তালিকা প্রকাশ করেনি কমিশন। এর ফলে দাগি অযোগ্যদের অনেকেই আবার পরীক্ষায় বসতে পেরেছেন বলে দাবি মামলাকারীদের। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছিল, কোনও অবস্থাতেই দাগি অযোগ্য প্রার্থীরা পুনরায় অংশগ্রহণ করতে পারবেন না, এমনকি তারা প্রতিবন্ধী হলেও নয়।
মামলাকারীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে ওএমআর শিট বাইরের সংস্থাকে দিয়ে পরীক্ষা করানোর নির্দেশ আগেই দিয়েছিল হাই কোর্ট। কিন্তু এসএসসি সে নির্দেশ মানেনি বলে অভিযোগ। মামলাকারীদের আবেদন, ২৯ ও ৩০ মে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হোক এবং নতুন করে পুরো প্রক্রিয়া শুরু হোক। শুক্রবারের শুনানিতে কোনও নির্দেশ দেয়নি আদালত। আগামী সোমবার রাজ্য সরকার ও এসএসসি নিজেদের পক্ষ তুলে ধরবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের