নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় নামের তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম নিয়ে প্রশ্ন তোলার যুক্তি জানতে চেয়ে কমিশনের কাছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানালেন তিনি।
শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে SIR সংক্রান্ত শুনানি পর্ব। এর মধ্যেই বাংলায় চলা এই প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা সে সংক্রান্ত স্পষ্ট তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে।
অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা নামে অসঙ্গতির কথা বললেও তার কোনও প্রমাণ প্রকাশ করেনি। তার বক্তব্য, '১৬ ডিসেম্বর একদিনেই বলা হল ১ কোটি ৩৬ লাখ মানুষের নামের পদবিতে অসঙ্গতি রয়েছে। ৮০ হাজার বিএলও কীভাবে একদিনে সাত কোটি ডেটা যাচাই করল? ওদের কাছে কি কোনও জাদুকাঠি আছে?'
এই দাবি তুলে অভিষেক স্পষ্টভাবে বলেন, নির্বাচন কমিশন যদি অসঙ্গতির পূর্ণাঙ্গ তালিকা ও তার ভিত্তি প্রকাশ করতে না পারে, তবে কমিশনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই বিষয়ে সরাসরি জবাব চাইবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের