নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বড় ধাক্কা খেল দল। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। বিধানসভায় ‘আসল তৃণমূল’ নিয়ে নাটকীয় পরিস্থিতির মধ্যেই তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
বুধবার বিধানসভায় বিদ্রোহী বিধায়কদের শক্তিপ্রদর্শন এবং ‘আসল তৃণমূল’ গঠনের দাবিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি মহল। ঠিক সেই সময়েই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নির্বাচনে ভরাডুবির পর থেকেই পুর প্রশাসনে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। মেয়র পদে থাকলেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলি তার পরিবর্তে কমিশনারের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে ক্ষোভ ছিল ফিরহাদের।
দীর্ঘদিন ধরেই দলীয় বৈঠকে তিনি মেয়র পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও প্রথমদিকে সেই প্রস্তাবে সায় দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন ফের নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ফিরহাদ। শেষ পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করেন তৃণমূল নেত্রী। উল্লেখযোগ্যভাবে, ইস্তফার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা নবান্নের প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন ফিরহাদ, যা রাজনৈতিক মহলে আরও নানা জল্পনার জন্ম দিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের