নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার সকালেই ফের ভোগান্তির মুখে শহরের মেট্রো যাত্রীরা। রক্ষণাবেক্ষণের কাজের জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বন্ধ মেট্রো পরিষেবা। ময়দান পর্যন্ত সীমিতভাবে চললেও বহু যাত্রীকে বিকল্প পথ ধরতে হয়।
সপ্তাহান্তে সাধারণত যাত্রী চাপ কম থাকে। তবুও রবিবার সকাল থেকেই ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, আগেই নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত থেকে পাওয়ার ব্লক নেওয়া হয়েছিল। সেই কাজ রবিবার পরিষেবা শুরু হওয়ার আগেই শেষ হওয়ার কথা থাকলেও, কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাওয়ার ব্লকের সময় বাড়ানো হয়। এই কারণেই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে হয়।
ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অস্থায়ীভাবে চালু করা হয় মেট্রো। কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টার পর পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। যদিও যাত্রী চাপ তুলনামূলক কম থাকায় সমস্যাও কিছুটা কম হয়। তবে অসুবিধায় পড়েছেন ইডেন গার্ডেন্সমুখী ম্যাচপ্রেমীরা। ভারত–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ দেখতে যাওয়ার জন্য অনেকে মেট্রো ধরতে চাইলেও পারেননি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা