নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার মর্মান্তিক বিপর্যয় যেন শুধু একটি দুর্ঘটনা নয়, বরং নির্মাণ ব্যবস্থার একের পর এক গাফিলতির নগ্ন চিত্র। নকশা থেকে নির্মাণ প্রতিটি স্তরেই প্রশ্নের পাহাড়। ১৭ জনের প্রাণ কেড়ে নেওয়া এই বিপর্যয়ের প্রকৃত কারণ জানতে এবার ঘটনাস্থলে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দল। তাদের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে তদন্তকারী সংস্থা।
শনিবার পুলিশের অনুরোধে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। দলে রয়েছেন আর্কিটেকচার, সিভিল, মেটালার্জি ও মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিজ্ঞ অধ্যাপকরা। তবে উদ্ধারকাজ পুরোপুরি শেষ না হওয়ায় এদিন বিস্তারিত পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, প্রথমে ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো হবে, তারপর বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা, কংক্রিট, স্টিল ও মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে।
সেই রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে, নকশাগত ত্রুটি, নির্মাণসামগ্রীর মান, নাকি অন্য কোনও গাফিলতির জেরে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এদিকে শনিবার দুপুর নাগাদ পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনীর দীর্ঘ উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই। ফলে এবার পূর্ণাঙ্গ ফরেন্সিক ও কারিগরি তদন্তের কাজ শুরু করতে পারবেন বিশেষজ্ঞরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের