নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার মর্মান্তিক বিপর্যয়ের ক্ষত এখনও তাজা। ১৬ জনের প্রাণহানির সেই ভয়াবহ ঘটনার মধ্যেও শতাধিক প্রাণ বাঁচাতে নিরলস লড়াই করেছিলেন উদ্ধারকারীরা। তাদের সাহস, নিষ্ঠা ও মানবিকতার স্বীকৃতি দিতে শনিবার বিশেষ অনুষ্ঠানে উদ্ধারকারী বাহিনীকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিলেন তিনি।
শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল, রেল, সেনাবাহিনী এবং উদ্ধারকাজে অংশ নেওয়া বিভিন্ন সংস্থার সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শুধু সরকারি বাহিনীই নয়, দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়া স্থানীয় বাসিন্দাদের ভূমিকাকেও বিশেষভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। তারাতলার ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের উদ্ধারে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল, সেনাবাহিনী এবং রেলকর্মীরা যে সমন্বিতভাবে কাজ করেছিলেন, তার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রায় ১৬০ জন সিভিল ডিফেন্স কর্মী, ১২০ জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, ৯০ জন রেলকর্মী, ৭৫ জন ট্রাফিক পুলিশ-সহ উদ্ধার অভিযানে যুক্ত বহু ব্যক্তিকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী স্বীকার করেন, রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থায় এখনও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে। তবে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সরকার অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত সরঞ্জাম এবং প্রশিক্ষিত উদ্ধারকারী বাহিনী গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'আগেও কলকাতায় বড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সংস্থা একসঙ্গে যেভাবে কাজ করেছে, তা সত্যিই নজিরবিহীন। আমি কথা দিচ্ছি আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও প্রশিক্ষিত বিপর্যয় মোকাবিলা বাহিনী গড়ে তোলা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের