নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের শিল্পোন্নয়নের নতুন রূপরেখা সামনে এনে বড় বার্তা দিলেন নবনিযুক্ত শিল্পমন্ত্রী তাপস রায়। দায়িত্ব নেওয়ার পরই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গকে ফের বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে রাজ্য ছেড়ে চলে যাওয়া শিল্পগোষ্ঠীগুলিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব গ্রহণের পর তাপস রায়ের বক্তব্য ঘিরে রাজনৈতিক ও শিল্পমহলে শুরু হয়েছে জোর চর্চা। তিনি বলেন, অতীতে নানা কারণে বহু বিনিয়োগকারী পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই পরিস্থিতি বদলাতে রাজ্য সরকার শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। তার দাবি, শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই শুধু নতুন বিনিয়োগ নয়, অতীতে চলে যাওয়া শিল্পগোষ্ঠীগুলিকেও ফের রাজ্যে আনতে উদ্যোগ নেওয়া হবে।
এই প্রসঙ্গে টাটা গোষ্ঠীর নাম উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। তিনি বলেন, ' টাটাকে রাজ্যে আনতেই হবে। আজকে রতন টাটা বেঁচে থাকলে তার কাছে ছুটে গিয়ে হাত জোর করে অনুরোধ করতাম, তিনি যেন বাংলায় বিনিয়োগ করেন। টাটাকে ফিরিয়ে আনতে তাদের হেডকোয়ার্টারে গিয়ে দেখা করব। টাটা ছাড়াও যেসব বিনিয়োগকারী রয়েছেন তাদের হাতে -পায়ে ধরে রাজ্যে শিল্প আনব।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের