নিজস্ব প্রতিনিধি, তেহরান – প্রায় ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। শুক্রবার সকালে ফের ইরানে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। মুহুর্মুহু গোলাবর্ষণে কেঁপে ওঠে তেহরান। পাশাপাশি কেঁপে উঠেছে সিরাজ এবং আহভাজ শহরও। এরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।
সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির মধ্যে ইরান এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন এবং ইজরায়েলের এহেন আগ্রাসন আন্তর্জাতিক নিরাপত্তার উপর কী প্রভাব ফেলতে পারে, ইরানের ওপর লাগাতার হামলার কথা জানিয়েছেন আরাঘাচি।
হামলার পর ইজরায়েলের দাবি, গোপন সূত্রে খবর আসে সিরাজ শহরে মাটির নিচের একটি গোপন বাঙ্কার তৈরি করা হয়েছে। সেখানে ব্যালিস্টিক মিসাইলের নির্মাণ এবং সংরক্ষণ করা হচ্ছিল।। খবর পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে। এদিনের অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা। সিরাজ শহরে মাটির নিচের গোপন বাঙ্কার ধ্বংস করা হয়েছে। তেহরানে একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের