নিজস্ব প্রতিনিধি, তেহরান – চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অগ্নিগর্ভ ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। এই আবহে তেহরানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রশাসনিক দায়িত্বে তাঁর তৃতীয় ছেলে।।
সূত্রের খবর, যে কোনও মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে মার্কিন সেনা। যুদ্ধকালীন নিরাপত্তার কারণে তেহরানে মাটির নীচে সুড়ঙ্গের সঙ্গে সুড়ঙ্গ জুড়ে নিরাপদ আস্তানা তৈরি করা হয়েছে। সেখানেই রয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই। বাবার দায়িত্বভার অর্থাৎ, ইরানের প্রশাসনের বাকি বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তাঁর তৃতীয় ছেলে মাসুদ খামেনেই।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ইরানের পথে আমাদের অনেক জাহাজ আছে। সেখানে একটি বিমানবাহী রণতরীও আছে। আমি চাই না কিছু ঘটুক, তবে কী হয় তা আমাদের দেখতে হবে। আগামী দিনগুলিতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের জন্য আমেরিকা এই অঞ্চল জুড়ে প্রস্তুতি সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।”
এরপরই ইরান সরকারের এক শীর্ষ কর্তা জানান, “হাতে যা আছে, আমরা তার সব কিছু ব্যবহার করতে প্রস্তুত। আমাদের উপরে যে কোনও আক্রমণ - সেটা ছোট, বড়, সার্জিক্যাল, কাইনেটিক বা যা-ই হোক না কেন, আমরা যুদ্ধ হিসেবে দেখব এবং সবচেয়ে কড়া জবাব দেব।”
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের