নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – টেলিপ্রম্পটার খারাপ হওয়া থেকে চলমান সিঁড়ি বন্ধ, রাষ্ট্রসংঘে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টকে অসম্মানের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ষড়যন্ত্র দেখছে হোয়াইট হাউস। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস।
রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে চলমান সিঁড়িতে ওঠেন ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। কিন্তু আচমকা বন্ধ হয়ে যায় চলমান সিঁড়ি। বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে। এরপর আবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় বিপত্তি দেখা যায়। যান্ত্রিক ত্রুটি দেখা যায় টেলিপ্রম্পটারে। সেই সময় কোনও উপায় না পেয়ে, পকেট থেকে চিরকুট বের করে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট।
এই আবহে ভাষণ দেওয়ার সময় ক্ষুব্ধ ট্রাম্প বলেন, “রাষ্ট্রসংঘে এসে আমি দুটি জিনিস পেয়েছি। খারাপ চলমান সিঁড়ি ও একটি খারাপ টেলিপ্রম্পটার। আমি শুধু এইটুকুই বলব, যে ব্যক্তি টেলিপ্রম্পটার চালাচ্ছেন তাঁর কপালে দুঃখ আছে।“ রাষ্ট্রসংঘের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “টেলিপ্রম্পটারের সমস্যা আমাদের দিক থেকে হয়নি। রাষ্ট্রসংঘের টেলিপ্রম্পটার একদন ঠিকঠাক কাজ করছিল। সেটি মার্কিন প্রেসিডেন্টের কর্মীরাই পরিচালনা করছিলেন।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা