নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মঙ্গলবার থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই শুরু হয়েছে রাজ্যে। এরই মধ্যে বুধবার থেকে প্রাথমিক শিক্ষায় ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি বছরেই প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগের আশায় শিক্ষা দফতর।
রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়ো অগ্রগতি ঘটল চলতি সপ্তাহে। মঙ্গলবার থেকে একাদশ-দ্বাদশের নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আর বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার তার এক্স হ্যান্ডলে জানান, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নতুন অনলাইন পোর্টাল চালু করতে চলেছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত এবং সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন।
শিক্ষা দফতরের মতে, এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকের পাশাপাশি আপার প্রাইমারীতেও ইতিমধ্যেই ১০ হাজারের বেশি প্রার্থীর নিয়োগ সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এই বছরে শিক্ষক নিয়োগ ৬২ হাজারেরও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদী শিক্ষা দফতর।
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা