নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দেকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে FIR দায়ের করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। থানায় ডেকে শারীরিক নির্যাতন, বিদ্যুতের শক দেওয়ার মতন অমানবিক অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
২০২৩ সালে ডায়মন্ড হারবারের এসডিপিও থাকাকালীন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডাঃ তমাল কুমার হালদার এবং এক সাংবাদিকের উপর নির্যাতনের অভিযোগ ওঠে মিতুনকুমার দের বিরুদ্ধে। অভিযোগ, থানায় ডেকে কাউন্সিলরকে বিদ্যুতের শক দেওয়া, নগ্ন করে মারধরসহ একাধিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। একই ধরনের অভিযোগ করেন এক সাংবাদিকও। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
রাজ্যে পালাবদলের পর গত ১১ মে প্রাক্তন কাউন্সিলর প্রথমে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৫ জুন আনুষ্ঠানিকভাবে FIR করার আবেদন জানান। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে ডায়মন্ড হারবার থানায় FIR নথিভুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই তৎকালীন এসডিপিও মিতুনকুমার দেকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...