নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে আয়োজিত হল এক ব্যতিক্রমী উদ্যোগ। 'গ্রাম পঞ্চায়েত আমরা' এই কর্মসূচির আওতায় ছাতনা থানার উদ্যোগে ভেলানি গ্রামে অনুষ্ঠিত হল এই পদক্ষেপ। গ্রামবাসীরা পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , ভেলানি গ্রাম থেকে থানার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। তাই ছোটখাটো অসুবিধা থাকলেও সারাদিন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ প্রক্রিয়ায় থানায় পৌঁছোতে হত। সেই বাস্তবতা মাথায় রেখেই থানার এসপি-র তত্ত্বাবধানে আয়োজিত হয় এই কর্মসূচি। যেখানে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন জটিলতা লিপিবদ্ধ করেন পুলিশ আধিকারিকরা। প্রথম দিনেই একাধিক অভিযোগ জমা পড়ে।
এগুলোর মধ্যে রয়েছে ভাঙা পানীয় জলের পাইপ, বিকল স্ট্রিট লাইটের কারণে রাতের চলাচলে অসুবিধা, এছাড়াও মোবাইল ও আধার কার্ড হারানোর ঘটনা। সবচেয়ে বড় উদ্বেগ, এলাকার চোলাই মদের বাড়বাড়ন্ত। যার ফলে যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

কর্মসূচির সময় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সাইবার নিরাপত্তা সম্পর্কেও সচেতনতা তৈরি করেন। তাঁরা জানান, অনেক সময় অচেনা অ্যাকাউন্ট থেকে মেয়ের ছবি ব্যবহার করে বিশেষ করে ছেলেদের কাছে রিকোয়েস্ট পাঠানো হয়। এরপর কয়েকদিনের আলাপচারিতার পর প্রতারণা শুরু হয়। এই ধরনের ধোঁকাবাজি থেকে সাবধান থাকার পরামর্শ দেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা ধনেশ্বর হাঁসদা জানান, 'পুলিশ আশ্বাস দিয়েছেন দ্রুত আমাদের সমস্যা সমাধান করবেন। সত্যিই যদি কাজ হয়, আমরা খুশি হব। এখানকার সবচেয়ে বড় সমস্যা চোলাই মদ। কয়েকদিন আগে মহিলারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি'।
অন্য এলাকাবাসী মালতি কিসকু জানান, 'আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ নিশ্চিত করেছেন ১২ দিনের মধ্যে কাজের অগ্রগতির খবর দেবেন। এই উদ্যোগে আমরা সন্তুষ্ট। আশা করি দ্রুত সমাধান হবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের