নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চেক বাউন্স মামলার অভিশাপ কাটিয়ে বাড়ি ফিরেছেন রাজপাল যাদব। ভাইঝির জন্মদিনে নেচে উদযাপন করতেও দেখা যায় তাকে। এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করেছিলেন আরও অনেকেই। এখন ঠাসা কর্মসূচি কৌতুক অভিনেতার। এরই মাঝে বিরাট ঘোষণা করলেন রাজপাল যাদব।
ভিডিও বার্তার মাধ্যমে সুখবর দিয়েছেন অভিনেতা। তিনি বললেন , "অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম। অবশেষে নিজের নতুন কাজ শুরু করছি। একটি ইউটিউব চ্যানেল খুলছি। যার মাধ্যমে নানা ধরনের কনটেন্ট দেখতে পাবেন সবাই। ছোট-বড় সবাই উপভোগ করবেন। সবাই আমার নতুন যাত্রার জন্য প্রার্থনা করবেন।"
উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার এক স্কুলের পড়ুয়ারা রাজপালের জন্য অর্থ সংগ্রহ করেছিল। প্রায় ৪০ জন পড়ুয়া নিজেদের দৈনিক ‘পকেট মানি’ থেকে বাঁচিয়ে অভিনেতার জন্য অর্থ পাঠিয়েছিল। সঙ্গে একটি আবেগপ্রবণ বার্তাও পাঠিয়েছিল। তাদের দাবি ছিল জেল থেকে বেরোনোর পর রাজপাল যেন একটিবার তাদের সঙ্গে দেখা করেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি।
রাজপালের দুঃসময়ের কথা শুনে বলিউডের অনেকেই অভিনেতার কাছে বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন। পেয়েছেন আগাম পারিশ্রমিকও। যেমন , মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন গুরু রানধাওয়া।
'ইয়েস ম্যাডামে’র সিইও মায়াঙ্ক আর্যও তাদের সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে রাজপালকে কাস্টের কথা জানিয়েছিলেন। অন্যদিকে বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে প্রস্তাব দেন। শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনও দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজপাল যাদবকে। এই কাজের মাধ্যমে পাওয়া অর্থ দিয়েও ঋণ মেটাতে চান কৌতুক অভিনেতা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা