নিজস্ব প্রতিনিধি , লন্ডন - তিলক পরায় ক্রমাগত বর্ণবিদ্বেষের শিকার এক ছাত্র। আট বছর বয়সী এক হিন্দু ছাত্রকে লন্ডনের স্কুল ছাড়তে বাধ্য করা হল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। স্কুলগুলিতে পড়ুয়াদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে এই ঘটনাটি।
সূত্রের খবর , ঘটনাটি ভিকারস গ্রিন প্রাইমারি স্কুলের। সেখানে ওই শিশুকে লাগাতার ধর্মীয় আচরণবিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হত। এমনকি , তিলক পরার কারণসহ ন্যায্যতা প্রমাণ করতে বলা হত। স্কুলের প্রধান শিক্ষকের চোখেও ঘটনাটি এড়িয়ে যায়নি। এরপরই ক্রমশ ভয় পেতে শুরু করল সে। সব রকমের দলবদ্ধ কাজ থেকে নিজেকে সরিয়ে নেয় শিশুটি। ক্রমশ ক্লাসে কোণঠাসা হতে শুরু করে সে।
ধর্মীয় আচরণের জন্যই দিনের পর দিন স্কুলের একাংশের থেকে কটাক্ষ , প্রশ্ন শুনতে শুনতে একসময় নিজেকেই সবকিছু থেকে সরিয়ে নিতে থাকে।শিশুটির বাবা-মা, স্কুলের অন্যান্য হিন্দু বাবা-মায়ের সঙ্গে মিলে তিলক-সহ হিন্দু রীতিনীতির ধর্মীয় তাৎপর্য ব্যাখ্যা করার জন্য প্রধান শিক্ষক ও স্কুল গভর্নরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ঠিকই তবে লাভের লাভ কিছুই হয়নি।
ইতিমধ্যেই, ভিকারস গ্রিন প্রাইমারি স্কুলে অভিযোগ ওঠায় চারজন হিন্দু শিশুকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ভীষণই বিতর্কের জন্ম দিয়েছে শিক্ষা মহলে। এইভাবে হিন্দু শিশুকে কেন লন্ডনের স্কুল থেকে বের করে দেওয়া হল? তাহলে কি নিজের ধর্মচরণের কোনো অধিকার নেই? ঘটনার পর প্রশ্ন তুঙ্গে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের