নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – একবার নয়, দুবার নয়। তিন তিন বার রাষ্ট্রসংঘে অন্তর্ঘাতের শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে বেজায় চটেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টকে অসম্মানের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ষড়যন্ত্র দেখছে হোয়াইট হাউস। গোটা ঘটনার তদন্তভার সিক্রেট সার্ভিসকে দিয়েছেন ট্রাম্প। গ্রেফতারের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “একটা নয়, দুটো নয়, রাষ্ট্রসংঘে তিনবার অলুক্ষুণে কাণ্ড ঘটেছে রাষ্ট্রসংঘে। চলমান সিঁড়ি বন্ধ হয়ে যায়। আমি আর মেলানিয়া যে পড়ে যাইনি সেটাই অবাক করা ব্যাপার। ভাগ্যিস সিঁড়ির হাতল ধরেছিলাম, নয়তো কেলেঙ্কারি হত। তারপর আমি যখন বক্তৃতা দিতে উঠলাম, ১৫ মিনিট টেলিপ্রম্পটার বন্ধ ছিল। তবুও আমার বক্তৃতা বেশ জনপ্রিয় হয়েছে। তারপর জানতে পারলাম আমার বক্তব্যের সময়ে সাউন্ড সিস্টেম এতই খারাপ ছিল যে কেউ কিছু শুনতে পায়নি।“
রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে চলমান সিঁড়িতে ওঠেন ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। কিন্তু আচমকা বন্ধ হয়ে যায় চলমান সিঁড়ি। বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে। এরপর আবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় বিপত্তি দেখা যায়। যান্ত্রিক ত্রুটি দেখা যায় টেলিপ্রম্পটারে। সেই সময় কোনও উপায় না পেয়ে, পকেট থেকে চিরকুট বের করে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়। তাঁর ভাষণ শোনা যায়নি। কারণ সাউন্ড সিস্টেম খারাপ ছিল।
এই আবহে ভাষণ দেওয়ার সময় ক্ষুব্ধ ট্রাম্প বলেন, “রাষ্ট্রসংঘে এসে আমি দুটি জিনিস পেয়েছি। খারাপ চলমান সিঁড়ি ও একটি খারাপ টেলিপ্রম্পটার। আমি শুধু এইটুকুই বলব, যে ব্যক্তি টেলিপ্রম্পটার চালাচ্ছেন তাঁর কপালে দুঃখ আছে।“ রাষ্ট্রসংঘের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “টেলিপ্রম্পটারের সমস্যা আমাদের দিক থেকে হয়নি। রাষ্ট্রসংঘের টেলিপ্রম্পটার একদন ঠিকঠাক কাজ করছিল। সেটি মার্কিন প্রেসিডেন্টের কর্মীরাই পরিচালনা করছিলেন।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের