নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টালিগঞ্জের চলচ্চিত্র জগতকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে বড় পদক্ষেপ পুলিশের। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টালিগঞ্জের প্রভাবশালী সংগঠক স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ, কাজ পাইয়ে দেওয়ার নামে এবং ভয় দেখিয়ে একাধিক টেকনিশিয়ানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন স্বরূপ বিশ্বাস। অভিযোগ, সেই প্রভাব খাটিয়েই বিভিন্ন টেকনিশিয়ান ও কর্মীদের উপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হত। ঘটনার সূত্রপাত এক মহিলা সদস্যের অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, প্রায় ২ বছর ধরে তিনি কোনও কাজ পাননি। কাজের সুযোগ চেয়ে যোগাযোগ করলে তার কাছ থেকে অর্থ দাবি করা হয়।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর বৃহস্পতিবার স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই টালিগঞ্জের একাংশের কলাকুশলী ও কর্মচারীদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ ছিল বলে দাবি বিভিন্ন মহলের। তবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই অভিযোগগুলি প্রকাশ্যে তেমন গুরুত্ব পায়নি বলেই মত একাংশের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের