নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আইপ্যাক কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার শুনানি আপাতত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার রাতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর তরফে জমা দেওয়া হয় হলফনামা। তার উত্তরে ইডির সময় চাওয়ার প্রেক্ষিতেই মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত।
কয়লা পাচার মামলায় ইডির আইপ্যাক অভিযান ঘিরে কার্যত তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পরে ইডির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। সোমবারই পিছিয়ে গেল সেই মামলার শুনানি। আইপ্যাক সংক্রান্ত মামলায় ইডির দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার স্পষ্ট জানায়, ইডির তল্লাশিতে কোনওরকম বাধা দেওয়া হয়নি।
৩৫ পাতার হলফনামায় আরও বলা হয়েছে, ইডির অনুমতি নিয়েই মুখ্যমন্ত্রী দলীয় দফতর থেকে প্রাসঙ্গিক নথি সংগ্রহ করেছিলেন। অর্থাৎ তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ বা বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে রাজ্যের তরফে। এরপর মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের কাছে রাজ্যের হলফনামার জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চায়। সেই আবেদন মঞ্জুর করেই সুপ্রিম কোর্ট মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেয়। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী মঙ্গলবার, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের