নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাগুইআটিতে তৃণমূলের প্রভাবশালী কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশের বড় পদক্ষেপ। একাধিক অপরাধমূলক কাজ, তোলাবাজি ও প্রোমোটারকে মারধরের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। প্রায় ২ বছর আগে এক প্রোমোটার অভিযোগ করেছিলেন, দাবিমতো টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছিল। সেই ঘটনায় মামলাও দায়ের হয়েছিল। তবে সেই সময় অভিযুক্ত কাউন্সিলর ফেরার থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পরে থানায় আত্মসমর্পণ করে আগাম জামিন নেন তিনি। কিন্তু তারপরও তার বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ থামেনি বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি ফের তোলাবাজির গুরুতর অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে FIR দায়ের হওয়ার পরই সক্রিয় হয় পুলিশ। শুক্রবার সরাসরি বাড়ি থেকে সমরেশ চক্রবর্তীকে তুলে এনে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, সাম্প্রতিক অভিযোগের পাশাপাশি পুরনো মামলাগুলিও নতুন করে তদন্তের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে আক্রান্ত প্রোমোটারের দায়ের করা অভিযোগ মিথ্যে প্রমাণ করার চেষ্টাও করেছিলেন সমরেশ। এই বিষয়টি আদালতেও উল্লেখ করেছিলেন অভিযোগকারী।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা