নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তোলাবাজি ও প্রতারণার মামলায় এবার আরও বাড়ল প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের আইনি চাপ। রাজ্য পুলিশের তদন্তের পর এবার তার বিরুদ্ধে হওয়া মামলার নথি খতিয়ে দেখতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এখনও কোনো মামলা দায়ের হয়নি, তবে প্রাথমিক অনুসন্ধান শুরু হওয়ায় তদন্তের পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলছে।
সব্যসাচী দত্তের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের কপি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ইডি। অভিযোগের আর্থিক দিক, সম্পত্তির উৎস এবং অর্থ লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, খুব শীঘ্রই ইসিআইআর দায়ের করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হতে পারে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। তদন্তে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে পুলিশের দাবি।
পাশাপাশি তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না, যার মূল্য কয়েক কোটি টাকা বলে তদন্তকারীদের অনুমান। এছাড়াও সব্যসাচীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের