নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তোলাবাজির অভিযোগে ফের শোরগোল রাজ্য রাজনীতিতে। বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। অভিযোগ, ফ্ল্যাটে ভাড়াটে সংক্রান্ত সমস্যা মেটানোর নাম করে দীর্ঘদিন ধরে টাকা তুলছিলেন তিনি।
তোলাবাজি, দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকেই জিরো টলারেন্স নীতি বজায় রাখছে বিজেপি সরকার। সেই মতনই রাজ্যজুড়ে অ্যাকশন মুডে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বরাহনগরের বাসিন্দা রীতা রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, ফ্ল্যাটে ভাড়াটে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা নিয়েছেন শান্তনু মজুমদার। অভিযোগ অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দফায় দফায় প্রায় ৭০ হাজার টাকা আদায় করা হয়।
শুধু তোলাবাজিই নয়, কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে ফ্ল্যাটে ভাড়াটে বসানোর অভিযোগও উঠেছে। অভিযোগকারিণীর দাবি, চাপ সৃষ্টি করে এবং ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেন শান্তনু। এই অভিযোগ সামনে আসতেই তদন্তে নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোর করে বাড়িতে প্রবেশ, তোলাবাজি, ভয় দেখানো ও হুমকির মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫), ৩৫১(৩) এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের