নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তোলাবাজির অভিযোগে গ্রেফতার হল তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ অভিজিৎ পোল্লে ওরফে ‘ছোট্টু’। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পুরনিগম এলাকায়। একের পর এক ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠদের কর্মকাণ্ডে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে রাজ্য জুড়ে। বিষয়টিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই এই তোলাবাজির কারবার চলছিল। অভিযোগ, ফুটপাত ও অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত অর্থ আদায় করত অভিজিৎ পোল্লে ওরফে ‘ছোট্টু’। বিষয়টি নিয়ে দীর্ঘসময় ধরেই ক্ষোভ বাড়ছিল স্থানীয় ব্যবসায়ী মহলে। সম্প্রতি কয়েকজন দোকানদার বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
অনুসন্ধান চলাকালীন বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে আসে বলেই সূত্রের দাবি। এরপর শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ বিষয়ে স্থানীয় এক দোকানদার জানান, ‘অনেকদিন ধরেই দোকানগুলো নিয়ে এলাকায় নানা চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝেমধ্যেই অপরিচিত লোকজন এসে আমাদের খদ্দেরদের সামনেই টাকা চাইত। আমরা পুলিশকে জানিয়েছিলাম। অবশেষে এই পদক্ষেপ হওয়ায় সবাই স্বস্তি পেয়েছে’।
এ প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, ‘রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসছে। বিধাননগরের ঘটনাও তার ব্যতিক্রম নয়। পুরো বিষয়ের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার’।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের