নিজস্ব প্রতিনিধি , মালদহ - টোটো চালককে মারধরের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত এএসআইয়ের পদত্যাগ চেয়ে বিক্ষোভে সামসী বাইপাস অবরোধ করে গ্রামবাসীরা। অভিযোগ, 'বিনা প্ররোচনায় মারধর করা হয় টোটো চালককে। মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
সূত্রের খবর , বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ ইউনুস আলী নামে এক টোটো চালক টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন। এক যাত্রীকে সামসী স্টেশনে রেখে তিনি সামসী ৪২০ মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এ.এস.আই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন। অভিযোগ , 'এরপরই মারধর করা হয় তাকে।'
টোটো চালককে মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবারবর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে সামসী-চাঁচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
ঘটনা প্রসঙ্গে গোলাম উদ্দীন বলেন, 'যে এই ঘটনা ঘটিয়েছে তার অপসারণ চাই। আলোচনা হয়েছে। প্রশাসনের ওপর ভরসা রাখতে হবে। কিন্তু প্রশাসন যদি প্রহসন করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের