নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রথম দফার ভোটের প্রাক্কালে ভোটার তালিকা ঘিরে নতুন করে বিতর্ক তীব্র হল বাংলায়। ট্রাইব্যুনালের গড়িমসি ও অনিয়মের অভিযোগ তুলে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী দেবদত্ত কামাত। এই মামলায় হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলবের ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।
অভিযোগ, ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল এখনও অফলাইনে আবেদন গ্রহণ করছে না, শুধুমাত্র অনলাইন ব্যবস্থার উপর নির্ভর করছে। ফলে বহু সাধারণ মানুষ, বিশেষ করে যাদের প্রযুক্তিগত সুবিধা নেই, তারা চরম সমস্যার মুখে পড়ছেন। আরও অভিযোগ, আবেদনগুলি যথাযথ আইনি শুনানি ছাড়াই যান্ত্রিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। এমনকী আইনজীবীদের প্রতিনিধিত্বের সুযোগও দেওয়া হচ্ছে না।
এই প্রেক্ষিতে মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালতের প্রশ্ন, নির্দেশ দেওয়ার পরও কেন বারবার একই ধরনের অভিযোগ সামনে আসছে। জবাবে আইনজীবী কামাত জানান, ট্রাইব্যুনাল সঠিকভাবে আদালতের নির্দেশ পালন করছে না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর শীর্ষ আদালত বাংলার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বর্তমান অবস্থার রিপোর্ট চেয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের