নিজস্ব প্রতিনিধি , তেহরান - মধ্যপ্রাচ্যে নতুন করে বেজেছে যুদ্ধের দামামা। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের ছক কষল ইরান। এই দুই রাষ্ট্রপ্রধানকে হত্যার জন্য ৫০০ কোটি টাকার বেশি পুরস্কার দেবে ইরান প্রশাসন। এই সংক্রান্ত একটি বিল খুব শীঘ্রই ইরানের সংসদে পেশ হতে চলেছে। আমেরিকার সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মাঝেই তেহরানের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।
সূত্রের খবর, ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা আয়োগ ‘ইসলামিক রিপাবলিকের সৈন্যবাহিনীর প্রতিশোধ’ শিরোনামে এই বিল প্রস্তুত করছে। এই বিল পাসের পর কোনো ব্যক্তি বা সংস্থা ট্রাম্প, নেতানিয়াহু বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে হত্যা করলে তাকে বিপুল অর্থের পুরস্কার দেওয়া হবে।
এদিকে কাতার, সৌদি আরব ও আমিরশাহীর অনুরোধে মঙ্গলবার ইরানে পরিকল্পিত হামলা স্থগিত রেখেছে আমেরিকা। তবে চুক্তি না হলে এক মুহূর্তের নির্দেশে মার্কিন সেনা হামলা চালাবে বলে ট্রাম্প জানিয়েছেন। এই হামলার আশঙ্কায় ইরানেও জোরকদমে যুদ্ধপ্রস্তুতি শুরু হয়েছে। সেখানে সাধারণ নাগরিকদের পাশাপাশি ক্যাম্প তৈরি করে মহিলাদেরও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে সেনা।
এই বিতর্কিত বিল প্রসঙ্গে ইরানের নিরাপত্তা কমিটির সংসদ সদস্য মাহমুদ নাভাবিয়ান এক বিবৃতিতে জানান, ‘সংসদ শীঘ্রই এমন একটি বিল অনুমোদন করবে যার মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুকে নরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। যদি আমেরিকা ইরানের উপর দ্বিতীয়বার সামরিক অভিযান চালায়, তবে আমাদের জবাব অত্যন্ত ভয়ংকর হবে। সেই হামলায় আমেরিকা ও ইজরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের