নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - উঠতে বসতে ইরানকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তি ভঙ্গ হয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্টের দাবি , ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও দেশের প্রশাসনের বিরোধী। এমনকি ইরানকে সমর্থনও করেন তিনি। এছাড়াও একগুচ্ছ দাবি তুলে পোপকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কটাক্ষে এবার পাল্টা জবাব দিলেন পোপ লিও। তার দাবি , দেশকে সমর্থন করেই নিজের অবস্থানে অনড় থাকবেন তিনি।
ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে পোপ বলেন , "মার্কিন প্রেসিডেন্টের কথায় ভীষণই হতাশ হলাম। আমি আসলে দেশের হয়ে শান্তি বজায় রাখতে চাই। সেটা যেই উপায়েই হোক না কেন। আমার উদ্দেশ্যে কোনোভাবেই ছিল না যে আমি ট্রাম্পকে আক্রমণ করি। আমি শুধুই শান্তি প্রচেষ্টা করতে চাই।"
পোপ আরও বলেন, “বিশ্বকে যিশুর বার্তা শোনাতে আমার কোনও দ্বিধা নেই। একজোট হয়ে শান্তি ও আলোচনার পথে হাঁটা উচিত বলে বাণী রয়েছে যীশুর।যে কোনও উপায়ে আমাদের যুদ্ধ এড়ানোর জন্য সচেষ্ট থাকতে হবে। আমি আমার অবস্থানে অটল। তার জন্য আমাকে ট্রাম্পকে ভয় পাওয়ার কোনো দরকার নেই।"
উল্লেখ্য , পোপকে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন , "অপরাধ দমনে পোপ লিও দুর্বল পোপ। আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক। আমি এমন পোপ চাই না যিনি মনে করেন আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণ একটি ভয়াবহ কাজ। আমি এমন পোপও চাই না যিনি মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন, কারণ আমি ঠিক সেটাই করছি যার জন্য আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি।"
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের