নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – অবশেষে সব জল্পনার অবসান হল। ভারতে নয়া রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প ঘনিষ্ঠ সার্জিও গোরকে নিয়োগ করেছে আমেরিকা। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা ৷
সোশ্যাল মিডিয়া পোস্টে বিনয় মোহন কোয়াত্রা লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন, সার্জিও গোরকে ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে পাঠানোর জন্য স্বাগত জানাচ্ছি। সার্জিও গোরের মনোনয়নকে আমাদের দুই দেশের মধ্যে সেতুবন্ধন মজবুত এবং বন্ধুত্বের বন্ধন আরও গভীর করার অঙ্গীকার হিসেবে বিবেচনা করা হবে।“
গত আগস্টে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, “দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছেন সার্জিও গোর। আমি তাঁকে ভারতের রাষ্ট্রদূত করতে পেরে খুবই খুশি হয়েছি।“ উল্লেখ্য, ২০২৩ সালের মে থেকে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পদে নিযুক্ত ছিলেন এরিক গার্সেটি। চলতি বছরের জানুয়ারিতে সেই মেয়াদ শেষ হয়। তাঁর পরিবর্তে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পদে বসতে চলেছেন ট্রাম্প ঘনিষ্ঠ সার্জিও গোর।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের