নিজস্ব প্রতিনিধি , লন্ডন - পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও হরমুজ প্রণালীতে তীব্র অচলাবস্থার মাঝেই এক বড় পদক্ষেপ নিল ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে তারা। জ্বালানি তেল ও গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই রাশিয়ার ক্রুড অয়েলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সরকার। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ তেলের ওপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছিল ওয়াশিংটন। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের বাজার বাঁচাতে বাধ্য হয়েই এই স্বাধীন সিদ্ধান্ত নিল লন্ডন।
সূত্রের খবর, রুশ আমদানি সংক্রান্ত এই বিশেষ অনুমোদনটি বুধবার থেকে কার্যকর করেছে ব্রিটিশ সরকার। মূলত হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে দেশের অর্থনীতিকে বাঁচাতেই স্টার্মার প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। তবে মার্কিন চাপ এড়াতে ব্রিটেন সরাসরি রাশিয়া থেকে তেল কিনবে না। মস্কো থেকে তৃতীয় কোনো দেশের আমদানি করা অশোধিত তেল সংশ্লিষ্ট দেশের শোধনাগারে শোধন করা হবে। সেই শোধনপর্ব শেষ হওয়ার পরই তা লন্ডনে আনা হবে। এই জরুরি ছাড়ের কোনো নির্দিষ্ট শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের কার্যালয়ের এক মুখপাত্র জানান, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের স্বার্থে ও তেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি রুখতেই রাশিয়ার ক্রুড অয়েলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আমরা পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তের পর্যায়ক্রমিক পর্যালোচনা করব। দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের