নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ২৬ এর নির্বাচনের আগেই বড় চমক। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক পরিবার। আনুষ্ঠানিকভাবে দলবদল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ বিধানসভার অন্তর্গত নিজতরফ অঞ্চলের রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার নিজতরফ অঞ্চলের ৯৪ নম্বর বুথে বিজেপির উদ্যোগে এক যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে ১০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যে ছিলেন অঞ্চলের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি কৃষ্ণ বর্মন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিমল বর্মন সহ আরও অনেকে।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ২ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ মানিক অধিকারী সহ অন্যান্য কর্মীবৃন্দ।
এক স্থানীয় বিজেপি প্রতিনিধি জানান, 'একসময় যাঁরা তৃণমূলকে এই অঞ্চলে শক্তিশালী করেছিলেন, তাঁরাই এখন বাধ্য হয়ে বিজেপিতে যোগ দিলেন। তাই স্বাভাবিকভাবে এই বুথে আমাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হল। আগামীদিনে এই এলাকা থেকে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জয়ী হবে'।
এ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল কর্মী কৃষ্ণ বর্মন জানান, 'দলের অভ্যন্তরীণ কার্যকলাপ, অনিয়ম আমাদের হতাশ করেছে। দীর্ঘদিন ধরে নানা অন্যায় সহ্য করার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবে রূপ নেবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের